Homework#16078 - Halima Akter (5SA2023 (Japan)-Bangla)
Declaration
Bangla Homework
কানা বগীর ছা কবিতাটি মুখস্থ কর ও আট লাইন লিখ ২ বার – অধ্যায়ঃ৯, পৃষ্ঠা নংঃ৫৭ – ৫৮
Online Bangla Book Part-2, Page-57-58 (click here)
কানা বগীর ছা
– খান মুহম্মদ মঈনুদ্দীন
ঐ দেখা যায় তাল গাছ
ঐ আমাদের গাঁ,
ঐ খানেতে বাস করে
কানা বগীর ছা।
ও বগী তুই খাস কী?
পানতা ভাত চাস কি?
পানতা আমি খাই না
পুঁটি মাছ পাই না
একটা যদি পাই
অমনি ধরে গাপুস গুপুস খাই।
যুক্তবর্ণ পড় ও লিখ ২ বার - অধ্যায়ঃ২৫ ,পৃষ্ঠা নংঃ২৪৬
Online Bangla Book Part-2, Page-246-248 (click here)
র্ক = + ক = পার্ক
ব্র = ব + র-ফলা = ব্রিজ
ষ্ট = ষ + ট = নির্দিষ্ট
ণ্ট = ণ + ট = ঘণ্টা
মুখে মুখে বল ও উত্তর লিখ - পৃষ্ঠা নংঃ২৪৭-২৪৮
ক) জেব্রাক্রসিং কেন ব্যবহার করা হয়?
উত্তর : পায়ে হেঁটে নিরাপদে রাস্তা পারাপারের জন্য জেব্রাক্রসিং ব্যবহার করা হয়।
খ) লেভেলক্রসিং কী?
উত্তর : রেলপথ আর সড়ক যেখানে মিশে যায় সে স্থানের নাম হলো লেভেলক্রসিং। লেভেলক্রসিংয়ে রাস্তার দুই পাশে গেট থাকে। রেলগাড়ি যাওয়ার সময় গেটগুলো বন্ধ করে দেওয়া হয়।
গ) কোন ট্রাফিক লাইট দেখা গেলে গাড়ি থেমে যায়?
উত্তর : লাল লাইট দেখা গেলে গাড়ি থেমে যায়।
ঘ) ফুট ওভার ব্রিজ কি?
উত্তর : রাস্তার ওপর দিয়ে নিরাপদে পথচারী চলাচলের সেতু।
ঙ) ফ্লাই ওভার ব্রিজ কি?
উত্তর : রাস্তার ওপর দিয়ে যানবহন চলাচলের সেতু।
