Homework#15901 - Halima Akter (9DB2023(JAPAN)-Bangla)
Declaration
Bangla Homework
মুখে মুখে প্রশ্নের উত্তর বল – অধ্যায়ঃ২৭, পৃষ্ঠা নংঃ২৮২-২৮৪
Online Bangla Book Part-2, Page-282-287 (click here)
খ) মোবাইল ফোন উদ্ভাবনের জন্য কারা কারা কাজ করেছেন?
উত্তর : মোবাইল ফোন উদ্ভাবনে বেশ কয়েকজন বিজ্ঞানী ভূমিকা রেখেছেন। তাঁদের মধ্যে রয়েছেন- রিচার্ড এইচ. ফ্রাংকিয়েল, জোয়েল এস. অ্যাঞ্জেল এবং মার্টিন কুপার।
গ) মোবাইল সেট থেকে কীভাবে অন্য জনের সাথে কথা হয়?
উত্তর : মোবাইল সেট থেকে বেতার তরঙ্গের মাধ্যমে অন্যজনের সাথে কথা হয়। একটি মোবাইল সেট থেকে কোনো নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সে খবর টাওয়ারের মাধ্যমে আরেক প্রান্তের কাঙ্ক্ষিত নম্বরটিতে পৌঁছে যায়। আমরা কিছু বলার সাথে সাথে তা বিদ্যুতের গতিতে তরঙ্গে পরিণত হয়ে অপর প্রান্তে গিয়ে পৌঁছে। এভাবেই মোবাইল ফোনে আমরা পরস্পরের সাথে কথা বলতে পারি।
ঘ) মোবাইলে কথা বলার জন্য সব জায়গায় কী বসাতে হয়?
উত্তর : মোবাইলে কথা বলার জন্য সব জায়গায় শক্তিশালী বেতার টাওয়ার বসাতে হয়। এ টাওয়ারগুলো একটি অন্যটির সাথে যোগাযোগের অদৃশ্য জাল বা নেটওয়ার্ক তৈরি করে।
ঙ) এসএমএস কী এবং কখন কাজে লাগে?
উত্তর : খুব কম শব্দে লিখে পাঠানো খবরকে বলা হয় এসএমএস। নেটওয়ার্কের জন্য কথা ভালো শোনা না গেলে বা কথা বলতে না চাইলে এসএমএস পাঠানো যায়।
সংখ্যাবাচক ও ক্রমবাচক বিশেষণ লিখ ২ বার , পৃষ্ঠা নংঃ২৮৬-২৮৭
এক = প্রথম
দুই = দ্বিতীয়
তিন = তৃতীয়
চার = চতুর্থ
পাঁচ = পঞ্চম
ছয় = ষষ্ঠ
সাত = সপ্তম
আট = অষ্টম
নয় = নবম
দশ = দশম
